মোটরসাইকেলে বাসের চাপা, প্রাণ গেলো স্কুলছাত্রের
বগুড়ার শাজাহানপুরে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণির ছাত্র শেখ সিফাতুল্লাহ (১৬) নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাতুল্লাহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওয়াহেদুজ্জামানের ছেলে। তবে পরিবারসহ তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।
শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোহাম্মাদ হাসান (২০) গুরুতর আহত হয়েছে। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
এসআই আরিফুল আরও জানান, নিহত সিফাতুল্লাহ হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সিফাতুল্লাহর মৃত্যু হয়। বাসটি দ্রত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিফাতুল্লাহর মরদেহ হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম