মাদারীপুরে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু
মাদারীপুরে মাসব্যাপি মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘মুক্তিসেনা হাইস্কুল অ্যান্ড কলেজ’ মাঠে-এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে মাদকবিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত সচিব মো. আমীর হোসেন, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।
নাসিরুল হক/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ২ নাটোরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ৩ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ৪ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৫ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক