ব্যালট বাক্স ছিনতাইয়ের মামলায় কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা
গ্রেফতার মাহাবুব সরকার
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব সরকারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে তোলা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গ্রেফতার মাহাবুব সরকার কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভগবতীপুর ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পর ২৯ নভেম্বর ওই ইউনিয়নের প্রিসাইডিং কর্মকর্তা আবু তোহাব মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় মাহাবুব সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, মাহাবুব সরকারের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।
মাসুদ রানা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬