ভাঙারি দোকানে মিললো রাসেল ভাইপার
চাঁপাইনাবাবগঞ্জ ভাঙারি দোকান থেকে একটি বিষাক্ত রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। এ সময় সাপটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার উপকণ্ঠ এলাকার আখতারুল ইসলামের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়।
পরে স্থানীয় মনামিনা খামারের স্বত্বাধিকারী মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশলে সাপটিকে উদ্ধার করেন।
মতিউর রহমান বলেন, সাপ ধরার অভিজ্ঞতা রয়েছে তার। সাপটিকে কৌশলে ধরার পর লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে।
তিনি জানান, প্রাপ্ত বয়স্ক রাসেল ভাইপার ৭০-৮০ টি ডিম দেয়। এটি শান্ত প্রকৃতির। একান্ত আঘাত না পেলে কামড় দেয় না। ধীর গতির হলেও কামড় দিলে ক্ষতির পরিমাণ অন্যান্য সাপের তুলনায় বেশি।
তিনি আরও বলেন, স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়েছে। শুক্রবার সকালে তারা সাপটি নিয়ে যাবে।
সোহান মাহমুদ/আরএইচ/জিকএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব