জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার শিপন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে গোপন সংবাদ পেয়ে ডাকাত সর্দার শিপনের বাড়ি ঘেরাও করে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন শিমুলতলী খাসবাট্টা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জাগো নিউজকে জানান, জয়পুরহাটের ইসলামী ব্যাংকসহ জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, মাদক ব্যবসা ও লুটসহ আটটি মামলার আসামি শিপন দীর্ঘদিন যাৎি পলাতক ছিলেন। রোববার রাতে শিপন বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদ পেয়ে গভীর রাতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখেন। পরে ভোরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদুজ্জামান/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি