বাল্যবিয়ে থেকে রিনার রক্ষা : দুইজনের কারাদণ্ড
প্রতীকী ছবি
প্রশাসনের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে রিনা বেগম (১৪) নামে এক কিশোরী। রিনা উপজেলার ভবানীপুর গ্রামের শফিউল্লা মিয়ার মেয়ে। এ ঘটনায় বর ও কনের দুই অভিভাবককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে রিনার সঙ্গে পার্শ্ববর্তী সিমনা এলাকার খোরশেদ মিয়ার ছেলে আবদুল্লার বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন বিয়ে বাড়িতে এসে বিয়ে বন্ধ করে দেয়। এরপর বর ও কনের বাবা খোরশেদ মিয়া ও শফিউল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসি আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ