লক্ষ্মীপুরে বৈঠক থেকে জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পাসপোর্ট অফিসের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
থানা পুলিশ বলছে, আটকরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা জেলা ও পৌরসভাসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতাকর্মী।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানিয়েছেন, আটকরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬