আড়াইহাজারে সড়কে ঝরলো ২ প্রাণ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুপ্তারা ইউনিয়নের বাজবী তাতিপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে আবু তালেব (৩৪) ও অজ্ঞাত নারী (৪৫)। নারীর মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও আবু তালেবের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘রাত দেড়টার দিকে আবু তালেব উপজেলার শ্রীনিবাসদী থেকে বিয়ের দাওয়াত শেষে হোন্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বগাদী সিডি মার্কেটের সামনে এলে একটি বালুবাহীট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘একই দিন রাত ১০টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কে মারুয়াদী এলাকায় অজ্ঞাত নামা এক মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।’
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০