ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘোরার সময় ধরা খেলেন নৌকা প্রার্থী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৫ জানুয়ারি ২০২২

কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী আবুল হাসেমের গাড়িতে পুলিশ, ডিবি ও বিজিবির স্টিকার লাগিয়ে নির্বাচনী এলাকা পরিদর্শনের সময় আটক করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বরকইট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

Comilla-(2).jpg

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াছমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নৌকা প্রার্থী আবুল হাসেম তার গাড়িতে (ঢাকা মেট্রো-চ- ১৬-১৭৩০) পুলিশ, ডিবি ও বিজিবি স্টিকার লাগিয়ে ভোট পরিদর্শন করছেন। খবর পেয়ে ইউনিয়নের বরকইট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা কারা হয় এবং তার গাড়িচালক আলী আজ্জমকে ৭ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস