ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, ইউপি মেম্বারকে জরিমানা
মাটি উত্তোলনের অবৈধ পাইপ ধ্বংস করছেন ভ্রাম্যমাণ আদালত
কুমিল্লার দাউদকান্দিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) আশ্রাফ হোসেনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আশ্রাফ হোসেন উপজেলা সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাও ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা জাগো নিউজকে বলেন, আশ্রাফ মেম্বার ড্রেজার জমি থেকে দিয়ে মাটি উত্তোলন করছেন এমন অভিযোগে সেখানে অভিযান চালাই। এসময় তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে অবৈধ ড্রেজার মেশিনের ২০ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। পরে এ ধরনের কাজ করবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের