সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়ার মিলন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার ভাকুরা গ্রামের করিমুল ইসলাম (৪৫) ও তার ছোট ছেলে আরমান ইসলাম (১৪)। এ দুর্ঘটনায় প্রাণে বেচে গেছেন নিহত করিমুল ইসলামের বড় ছেলে আরজুমান ইসলাম (২২)।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলযোগে বাবা ও দুই ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে করিমুল ইসলাম ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরমান ইসলাম মারা যান।
এ ঘটনায় বড় ছেলে আরজুমান হাসপাতালে চিকিৎসাধীন।
তানভীর হাসান তানু/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি