কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মো. ওয়াজিহ উল্ল্যাহ ভূঁইয়া রনি (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় কুমিল্লার পদুয়ার বিশ্বরোড রেল ক্রসিং এলাকায় সুবর্ণ একপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে মারা যান তিনি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ওয়াজিহ উল্ল্যাহ ভূঁইয়া রনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয় পুর ইউনিয়নের সাওড়াতলী গ্রামের মৃত মো. আবুল খায়ের ভুইয়ার ছেলে।
পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. ইসমাইল হোসেন জানান, রনি সকাল ৯টার দিকে পদুয়ার বিশ্বরোড থেকে দোকানের মালামাল ক্রয় করে মহাসড়কের পাশে রিভার ভিউ ফিলিং স্টেশনের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগ্রামী সুবর্ণ একপ্রেসে সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা করে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রকৃয়া চলছে বলে তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ২ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৩ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৪ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৫ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা