বরিশালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের জেলা সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে এ সভা অুনষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ওসমান গনি।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান নিজামী, অলিম্পিক সিমেন্টে লিমিটেডের জিএম (মার্কেটিং) মো. মশিউর রহমান এবং সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা।
সমাবেশ শেষে সাধারণ সভা এবং পরে জেলা কমিটি গঠিত হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয়ার জন্য সকাল থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশ স্থলে যোগ দেয়।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুর বয়স ৬ মাসের নিচে: রামেক চিকিৎসক
- ২ তেল-সার-বীজে কারসাজি, চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ পিরোজপুরে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রি, ভোগান্তি চরমে
- ৪ ইউএনও কার্যালয়ে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার, টাকা উদ্ধার
- ৫ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি