হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীদের পত্রের প্রেক্ষিতে (২৬ জানুয়ারি) পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে যথা নিয়মে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বুধবার (২৬ জানুয়ারি) ভারতে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দবে প্রবেশ করতে শুরু করছে। এদিকে পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড়-আনলোড় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মো. মাহাবুর রহমান/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে