ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ফাইল ছবি
চুয়াডাঙ্গা সদরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের পাশে বোয়ালমারি-আমিরপুর এলাকায় এ দুর্ঘটনা।
নিহত নারীর নাম নিবারণ নেছা (৭৯)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ানের আমিরপুর গ্রামের রেলপাড়ার মৃত রহমত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যাচ্ছিলেন নিবারণ খাতুন। তিনি বোয়ালমারি আমিরপুর স্থান দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এতথ্য নিশ্চিত করেছেন।
সালাউদ্দীন কাজল/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজপথের আন্দোলনে স্বস্তি ছিল, বর্তমানে অস্বস্তিতে ছাত্রদল নেতা
- ২ আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে
- ৩ চাঁদার দাবিতে কারখানায় হামলা: আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে বাদী
- ৪ ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
- ৫ ঠাকুরগাঁওয়ে আলুর দামে ধস, উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা কৃষক