পর্যটন নগরীতে জামায়াতের প্রভাবমুক্ত হরতাল
মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রভাব পড়েনি কক্সবাজারে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
কক্সবাজার শহর ঘুরে দেখা গেছে, ব্যাংক-বীমার কার্যক্রম প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে চলছে শহরের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও।
অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন আপাতত ছেড়ে যায়নি।
শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ পর্যন্ত হরতালে পক্ষে বিপক্ষে কোনো মিছিল-পিকেটিং দেখা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জাগো নিউজকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।
সায়ীদ আলমগীর/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা