ভোটের ১২ ঘণ্টা আগে দিনাজপুরের এক ইউনিয়নের নির্বাচন স্থগিত
ফাইল ছবি
উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ভোটের ১২ ঘণ্টা আগে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তা সামসুল আযম বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকলেসুর রহমান উচ্চ আদালতে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বাদশার বিরুদ্ধে ঋণ খেলাপির রিট করেন। গত ১৮ জানুয়ারি রিটের সমন জারি হয় এবং ৩০ জানুয়ারি নিষ্পত্তি হয়। ফলে আনিছুর রহমান বাদশাকে ঋণ খেলাপি হিসেবে সাব্যস্ত করে তার প্রার্থিতা বাতিলের আদেশ দেন। এই আদেশ কার্যকরের জন্য রিটকারী মোকলেসুর রহমান রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করলে নির্বাচন স্থগিত করা হয়।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণীক জাগো নিউজকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাচন স্থগিত করা হয়েছে।
চেহেলগাজী ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় ১২ ঘণ্টা আগে এই নির্বাচন স্থগিত হলো।
এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে