করোনায় আক্রান্ত শাজাহান খান
শাজাহান খান/ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাদারীপুরে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
এর আগে গত দুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্যের। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকরাম হোসেন বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো।
এ কেএম নাসিরুল হক/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা