ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

দাউদকান্দি (কুমিল্লা) | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে মহাসড়কের নিচ দিয়ে পাইলিংয়ের কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সব ধরনের যানবাহন চলাচল থেমে আছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কের একপাশ বন্ধ রেখে রাস্তা পাইলিংয়ের কাজ করা হয়। এতে মহাসড়কের গৌরীপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

গৌরীপুরে সওজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জাগো নিউজকে বলেন, গৌরীপুর অংশে কাজ হচ্ছে। তাই সাময়িক সময়ের জন্য ঢাকা-চট্টগ্রামগামী রাস্তা বন্ধ রাখা হয়েছে।

এসআর/জিকেএস