মুলাদীতে পাইপগানসহ যুবক আটক
বরিশালের মুলাদী উপজেলার তেরচর এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ মো. কাইয়ুম খান জিসান (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। জিসান ওই এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে কাইয়ুমকে বিকেলে মুলাদী থানায় সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু