যুবদল নেতা হত্যা মামলার আসামি মাদকসহ গ্রেফতার
লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন হত্যা মামলার আসামি জাকির হোসেনকে (২৭) বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ভোরে সদর উপজেলার চরচামিতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি চরচামিতা এলাকার মো. ইউছুফের ছেলে।
পুলিশের ভাষ্যমতে, জাকির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল, ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরচামিতা এলাকার মাদক ব্যবসায়ী জাকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘর থেকে মদ, গাঁজা ও ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, গ্রেফতারকৃত জাকির যুবদল নেতা মনির হত্যা মামলার আসামি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ ডিসেম্বর রাতে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবদল নেতা মনির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আর এ হত্যার অন্যতম আসামি করা হয় জাকির হোসেন।
কাজল কায়েস/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে