ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গেট ভেঙে রেললাইনে পিকআপ, ট্রেনের ধাক্কায় চালক নিহত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

ফেনীতে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আবদুল হালিম নামে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ফেনীর বারাহীপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক কুমিল্লার কোতোয়ালি থানার আলেখাচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

ফেনীর জিআরপি পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, রাত ২টা ৫৫ মিনিটের সময় বারাহীপুর রেলক্রসিং অতিক্রম করার সময় পিকাআপের সঙ্গে চট্টগ্রামমুখি মহানগর এক্সপ্রেসের ধাক্কা লাগে। এতে পিকআপটি দুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহত পিকআপ চালক আবদুল হালিমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গেট ভেঙে রেললাইনে পিকআপ, ট্রেনের ধাক্কায় চালক নিহত

ফেনীর বারাহীপুর রেলক্রসিং এলাকার দায়িত্বে থাকা গেটম্যান জীবন জানান, ট্রেন আসার আগেই গেট বন্ধ করা হয়েছে। কিন্তু পিকআপটি দ্রুত গতিতে এসে গেট ভেঙে লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

নুর উল্লাহ কায়সার/এফএ/জেআইএম