পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
জাল নোটসহ আটক মো. খোকন
পটুয়াখালীর গলাচিপায় ৯ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ৭৯৬টি ও পাঁচশ টাকার ৩০৮টি নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগিরকে (৩৫) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানা ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ২ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৩ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ৪ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৫ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ