খেলা দেখতে গিয়ে নিখোঁজ, সকালে মিললো যুবকের মরদেহ
গাছের নিচে পড়ে ছিলে মরদেহ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. নাঈম বেপারী (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের একটি গাছের নিচে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পশারিবুনিয়া এলাকার মো. রুহুল আমিন বেপারির ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে পশারিবুনিয়া বাজারে খেলা দেখতে যায় নাঈম। পরে রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। সকালে বাড়ির পাশের একটি গাছের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। এ সময় মরদেহের পাশে একটি মোবাইল, একটি টর্চ লাইট, এক টুকরা ব্লেড, দুই পাতা ওষুধ, একটি হজমির বোতল ও একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে।
নিহতের ভাই রাজু বেপারী জানান, রাতে স্থানীয় পশারিবুনিয়া বাজারে টেলিভিশনে খেলা দেখতে যান নাঈম বেপারি। পরে আর বাড়ি ফিরেননি।
নাইম বেপারির স্ত্রী নাবিলা আক্তার জানান, রাত সাড়ে এগারোটার দিকে আমার সঙ্গে মোবাইলে কথা হয়। তখন তিনি জানান কিছুক্ষণ পর বাসায় ফিরবেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি