দাউদকান্দিতে ফেনসিডিলসহ নারী আটক
ফেনসিডিলসহ আটক নার্গিস বেগম
কুমিল্লার দাউদকান্দিতে বোরকার ভেতর বিশেষ কায়দায় টেপ পেঁচিয়ে ফেনসিডিল পাচারের সময় নার্গিস বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
নার্গিস বেগম কুমিল্লার দাউদকান্দি উপজেলার বীরতলা গ্রামের মো. শামীম মিয়ার স্ত্রী।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৫৬ বোতল ফেনসিডিলসহ নার্গিস বেগমকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট