চৌদ্দগ্রামে ডাকাতি, গৃহকর্তা খুন
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল শ্বাসরোধ করে গৃহকর্তা ও সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার আলী আকবর (৭০) কে খুন করেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার চাঁনশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনশ্রী গ্রামের আলী আকবরের দুই ছেলে বিদেশে থাকেন। রোববার দিবাগত গভীর রাতে সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৫/২০ মিনিট ব্যাপী ঘরে লুটপাট চালায়। এসময় ঘরের মহিলাদের মারধর করার সময় গৃহকর্তা আলী আকবর বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে।
বেলা ১১টায় চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো: কামাল উদ্দিন/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান