ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় তেলবোঝাই ট্যাংক লরিতে আগুন লাগার ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বভাবিক হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকা থেকে তেল নিয়ে একটি ট্যাংক লরি মহাসড়কে আসার পথে মহাসড়ক সংলগ্ন একটি ব্রিজে লরিটির ধাক্কা লাগলে তেলের ট্যাংকটি লিকেজ হয়ে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ