ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারে অভিযান চালায় ডুবুরি দল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শাবনুরের (৮) ও মঙ্গলবার (১ মার্চ) সকালে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শাবনুর চরআলগী গ্রামের ফালান মিয়ার মেয়ে ও সানজিদা একই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে।
সোমবার দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হয় তারা। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর মরদেহ উদ্ধার করে। আজ সকালে নদে ভাসমান অবস্থায় আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে