ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে বেবী বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিবপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে বেবী বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী দুলাল মিয়া বলেন, বেবী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ভৈরব রেলওয়ে থানার উপ পরিদর্শক এসআই মন্নান জানান, ট্রেনে কাটা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি তিনি মানসিক রোগী ছিলেন। তাই ময়না তদন্ত ছাড়ায় মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে