কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর স্বজনদের আহাজারি
কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহিম (৭) ও রিয়াদ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই।
রোববার (৬ মার্চ) বিকেলে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী নতুন হাঁটি গ্রামে এ ঘটনা ঘটে। মাহিম ও রিয়াদ নতুন হাঁটি গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে মাহিম ও রিয়াদ বাড়ির পাশে খেলা করছিল। কোনো এক সময় পাশের পুকুরের পানিতে নেমে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির করেও পাচ্ছিলেন না। সন্ধ্যার দিকে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নূর মোহাম্মদ/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে