বাবর গ্রেফতারে ফরিদপুরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
ফরিদপুরে আলোচিত অর্থ পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেফতারে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, মো. ফারুক হোসেন, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এন কে বি নয়ন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ