উলিপুর পৌরসভাতেও বিএনপি প্রার্থীর জয়
কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী তারিক আবুল আলা ধানের শীষ মার্কা নিয়ে মেয়র পদে জয়লাভ করছেনে।
মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং কর্মর্কতা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তারিক আবুল আলা পান ৮ হাজার ৯৯৪ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খেজুর গাছ মার্কা নিয়ে নিকটতম প্রতদ্বন্দ্বী হিসেবে পান ৫ হাজার ৮৫৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ নৌকা মার্কা নিয়ে পায় ৫ হাজার ৪৪৬ ভোট।
এ পৌরসভায় মেয়র পদে এবার প্রতদ্বন্দ্বিতা করেন, আব্দুল হামিদ (আ.লীগ), তারিক আবুল আলা (বিএনপি), একেএম সফিকুল ইসলাম দারা (জাপা), জাহাঙ্গীর আলম (ইসলামী আন্দোলন), মোজাম্মেল হক মানিক (জেপি)।
এ পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৬২৪ জন। মোট ১৮টি কেন্দ্রের মধ্যে ৩০ ডিসেম্বর ১৬টিতে ভোটগ্রহণ হয়। স্থগিত ২টি কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নাজমুল হোসেন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬