জানাজা থেকে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জানাজা থেকে ফেরার পথে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম সুরত খাঁ (৮০)। তিনি উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহানুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ নিকটাত্মীয়র মৃত্যুসংবাদ শুনে উপজেলার খাড়াকান্দি এলাকায় যান। জানাজা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সোহানুর রহমান জানিয়েছেন, ওই বৃদ্ধ মাথায় মারাত্মক জখম হয়েছিলেন।
এন কে বি নয়ন/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ