বরিশালে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক
বরিশাল নগরীর হায়াতসার এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ মো. সাইদুল রাঢ়ী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
আটক সাইদুল ওই এলাকার মো. মকবুল হোসেন রাঢ়ীর ছেলে। রাতে র্যাব-৮ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হায়াতসার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাইদুলকে আটক করা হয়েছে।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি