ফরিদপুরে বাসচাপায় দুই পথচারী নিহত
প্রতীকী ছবি
ফরিদপুর সদরের করিমপুরে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত দুই পথচারীর পরিচয় জানা যায়নি।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যার পরে করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে আর পরিবহন নামের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে, নিহতের নামপরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।
এন কে বি নয়ন/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ