চাঁপাইনবাবগঞ্জে দুই নারী কাউন্সিলর গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সদ্য নির্বাচিত সংরক্ষিত দুই নারী কাউন্সিলরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের মোসলেমা বেগম ও ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাকেরা খাতুন। মোসলেমা খাতুন বর্তমানে প্যানেল মেয়র।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মোসলেমাকে মহাডাঙ্গা মহল্লা ও শাকেরাকে নামো শংকরবাটি সুন্দরপুর মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
আব্দুলাহ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার