বগুড়ায় ১৪ টন চোরাই রডসহ ব্যবসায়ী আটক
বগুড়ায় জব্দ হওয়া চোরাই রড
বগুড়ার গাবতলী উপজেলায় ১৪ টন চোরাই রডসহ সাজ্জাদুর রহমান রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার কাগইল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১২ মার্চ গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের এক ট্রাক ড্রাইভারের ঢাকা থেকে ১৪ টন রড নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় যাওয়ার কথা। কিন্তু ড্রাইভার তা না করে ওই রড ৯ লাখ ৮০ হাজার টাকায় গাবতলীর কাগইল বাজারের রানার কাছে বিক্রি করে দেন।
ওসি সিরাজ আরও বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে রডগুলো উদ্ধার করা হয়। সেইসঙ্গে চোরাই রড-কেনার দায়ে ব্যবসায়ী সজ্জাদুর রহমান রানাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে