জমি বিরোধে হত্যা, বাবা-ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
ফাইল ছবি
বগুড়ার গাবতলীতে প্রতিবেশী হত্যার দায়ে বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদিঘি উত্তরপাড়া গ্রামের মৃত তমির উদ্দিন প্রামাণিকের ছেলে ইদ্রিস আলী এবং তার দুই ছেলে আব্দুল হামিদ ও মিলন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান, জমির আইল কাটা নিয়ে বিরোধের জের ধরে ২০০৪ সালের ৯ আগস্ট সকালে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের বাসিন্দা সুরুজ্জামানকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত সুরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান একই গ্রামের ইদ্রিস আলী তার দুই ছেলেসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৪ সালের ৩১ ডিসেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার দীর্ঘ শুনানি শেষে ইদ্রিছ আলীসহ তার দুই ছেলে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে