ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৬ মার্চ ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লার দিয়াড় গ্রামের আবু বক্করের ছেলে ট্রলিচালক মমিন (১৯)।

শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম