বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশুর মৃত্যু
ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরবে বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশগাড়ি গ্রামের মুন্সিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাহিয়া বেগম। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ির মুন্সিবাড়ির দুলাল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বসতঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ওই ঘরেই ঘুমিয়ে ছিল শিশু তাহিয়া বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের ভেতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। ঘরের ভেতর ঘুমিয়ে থাকা তিন বছরের এক শিশু আগুনে পুড়ে মারা গেছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে