যমুনায় নিখোঁজ সকালের মরদেহ উদ্ধার
সকাল সুত্রধর
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সকাল সূত্রধরের (১৫) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজের দুদিন পর রোববার (২০ মার্চ) সন্ধ্যায় যমুনা নদীর জেলখানাঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতাউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১৮ মার্চ) দোল উৎসবে আবির খেলা শেষে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় সনজিৎ কর্মকার ও সকাল সূত্রধর নামের দুই কিশোর। এদের মধ্যে ওইদিনই সনজিৎ কর্মকারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তবে নিখোঁজ রয়ে যায় সকাল সূত্রধর। আজ সন্ধ্যায় জেলখানাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম