ওষুধের দোকানে মিললো ৫৮৯ বোতল অ্যালকোহল
র্যাবের হাতে আটক ইয়াসিন আরাফাত
সিরাজগঞ্জের বেলকুচিতে ওষুধের দোকান থেকে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় বেলকুচি পৌর এলাকার মনির হোমিও হলের অভিযান চালিয়ে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ-আলমের ছেলে আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ছয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
রিফাত-বিন-আসাদ আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম