চাঁপাইনবাবগঞ্জের নবনির্বাচিত পৌরসভার প্রতিনিধিদের শপথ
রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নবনির্বাচিত পৌরসভার প্রতিনিধিগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক আমিনুল ইসলাম এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগজ্ঞ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ ৫১ জন নবনির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ করেন।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০