সেন্টমার্টিনের কুকুর সরিয়ে নেওয়া হচ্ছে টেকনাফে
সেন্টমার্টিন দ্বীপের কুকুর পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন
সেন্টমার্টিন দ্বীপের কুকুর ধরে এনে টেকনাফে পুনর্বাসন করছে উপজেলা প্রশাসন। দ্বীপের পর্যটক ও বাসিন্দাদের কুকুরের উপদ্রব থেকে রক্ষা করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
রোববার (২৭ মার্চ) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।
ইউএনও বলেন, দ্বীপবাসী ও পর্যটকদের প্রতিনিয়ত উপদ্রব করে স্থানীয় কুকুরের পাল।
আবার এসব কুকুর হত্যা করাও আইনত অপরাধ। তাই বিকল্প পন্থা হিসেবে সেন্টমার্টিন থেকে টেকনাফের মূল ভূখণ্ডে কুকুর পুনর্বাসন করা হচ্ছে। সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে।
টেকনাফ প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় উপজেলা পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান পারভেজ চৌধুরী।
এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর