শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা: ৯৫ আসামি কারাগারে
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি স্বাধীন মেম্বারসহ ৯৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শাল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে আসামিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এডিশনাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম।
তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। আদালত আজ ৯৫ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে গত বছরের ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ৮৮টি হিন্দুবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় ১৮ মার্চ সন্ধ্যায় থানায় পৃথক দুইটি মামলা করা হয়। নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম।
লিপসন আহমেদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত