৯১ লাখ টাকায় ভারত থেকে ১০ ঘোড়া আনলো বাংলাদেশ পুলিশ
পুলিশের আমদানি করা ঘোড়া
ভারত থেকে উন্নতমানের ১০টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্স ট্রাকে ঘোড়া ১০টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পুলিশের নামে ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ার থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার (৯১ লাখ ৩৪ হাজার ৮৮৩ টাকা)।
মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাস নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার (৩০ মার্চ) সকালে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছাবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জাগো নিউজকে বলেন, ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত ছাড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এগুলো রাতের মধ্যেই বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হবে।
মো. জামাল হোসেন/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ