বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অজ্ঞাত যানের চাকায় পিষ্ট হয়ে মো. উজ্জল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উজ্জল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর চৌহুতপুর এলাকার মো. ফিরোজের ছেলে।
ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন জানান, উজ্জল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। ধারণা করা হচ্ছে শিক্ষাবোর্ড অতিক্রমকালে কোনো যান তাকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সড়কে মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বল জানান তিনি।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ২ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৩ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ৪ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা