মেলায় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার পা বিচ্ছিন্ন
বিস্ফোরণের পর ভিড় করেন মেলায় আসা দর্শনার্থীরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফকর উদ্দিন (২১) নামের এক বেলুন বিক্রেতার ডান বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তার সহযোগী মাহবুর রহমান (২৪) গুরুতর আহত হন।
বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ফুলোহার গ্রামে হিন্দু সম্প্রদায়ের বারুনীর মেলায় এ দুর্ঘটনাট ঘটে। আহত দুজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামে।
স্থানীয়রা জানান, ফকর উদ্দিন বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। ফুলোহার গ্রামে প্রতিবছর আজকের দিনে হিন্দু সম্প্রদায়ের বারুনীর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা মাহবুর রহমান গুরুতর আহত হন। মেলা থাকা লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জাহিদ খন্দকার/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই