লাইন সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধা সদর উপজেলায় বসতঘরের বৈদ্যুতিক লাইন সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনছের আলী (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপরে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মোনছের আলী ওই গ্রামের বাসিন্দা।
কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান জাগো নিউজকে বলেন, দুপুর ১২টার দিকে কৃষক মোনছের আলী নিজ বসতঘরের বৈদ্যুতিক লাইন সরানোর সময় তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদ খন্দকার/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই