সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া সেই বেলুন বিক্রেতার মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন বেলুন বিক্রেতা ফকর উদ্দিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণীর মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ডান বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতা ফকর উদ্দিন (২১) মারা গেছেন।
বুধবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। ফকর উদ্দিনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামে।
তার বাবা ফিরোজ মিয়া জাগো নিউজকে বলেন, ছেলের মরদেহ এখনো হাসপাতালের মর্গে আছে। বাড়িতে এনে তার দাফনের ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা জানান, ফকর উদ্দিন বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। ফুলোহার গ্রামে প্রতিবছর ৩০ মার্চ হিন্দু সম্প্রদায়ের বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা মাহবুর রহমান গুরুতর আহত হন। মেলা থাকা লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।
জাহিদ খন্দকার/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই